শাহানাজ সুলতানা

Story at a glance
- Destination
Canada- Institution
- Carleton University
- Programme
- Master of Applied Business Analytics: Technology Innovation Management
- Approved
- 20 Aug 2026
- Published test score
- PTE 65
ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কি সপরিবারে কানাডায় মাস্টার্স করতে যাওয়া সম্ভব? শাহানাজ সুলতানার গল্প এই প্রশ্নের একটি পরিষ্কার উত্তর।
আস্থা আর পরিকল্পনার যাত্রা
ন্যাশনাল ইউনিভার্সিটির কৃতি ছাত্রী শাহানাজ ম্যাডাম সোশ্যাল সায়েন্সে অনার্স সম্পন্ন করেছিলেন। উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে তিনি PTE পরীক্ষায় তুলেছিলেন 65 স্কোর। এই যাত্রায় তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল পরিবার। তাঁর স্বামী জনাব মোহাম্মদ জিয়াউর রহমান খানের শা এসোসিয়েটসের প্রতি ছিল গভীর আস্থা, আর সেই আস্থা নিয়েই পুরো পরিবার একসঙ্গে এগিয়েছে।
আমাদের টিম আবেদনের প্রতিটি ধাপে পরিবারটির পাশে থেকেছে। সোশ্যাল সায়েন্সের অনার্স ডিগ্রি নিয়েও যে কানাডায় সপরিবারে মাস্টার্স করতে যাওয়া যায়, সেই লক্ষ্য সামনে রেখেই পুরো আবেদন সাজানো হয়েছিল।
অটোয়ার ক্যাম্পাসে পুরো পরিবার
কানাডার রাজধানী অটোয়ায় অবস্থিত Carleton University-তে Master of Applied Business Analytics: Technology Innovation Management বিষয়ে মাস্টার্স করতে শাহানাজ ম্যাডাম এখন পুরো পরিবার নিয়ে অটোয়ায়। স্বামী ও আট বছরের সন্তানকে সঙ্গে নিয়ে তাঁর নতুন অধ্যায় শুরু হয়েছে।
যে কোনো কাজে নিজের প্রতি ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা আর বিশ্বাস থাকলে স্বপ্ন সফল হওয়া কেবল সময়ের ব্যাপার। শাহানাজ ম্যাডাম সেটাই দেখিয়েছেন।
অভিনন্দন, শাহানাজ সুলতানা! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাকে, জিয়া স্যারকে ও আপনাদের সন্তানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ন্যাশনাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, শাহানাজ ম্যাডামের গল্প আপনাদের জন্যই।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.