Student Visa

আবুল হাসান

CanadaUniversity of Windsor
আবুল হাসান

Story at a glance

Destination
Canada
Institution
University of Windsor
Programme
Master of Medical Biotechnology (MMB)
Approved
29 Aug 2026
Published test score
PTE 71

ফার্মাসিতে ব্যাচেলর শেষ করার পর আবুল হাসানের মাথায় ছিল অনেক প্রশ্ন। পরের ডিগ্রিটা কোথায় করলে ভালো হবে? কোন বিশ্ববিদ্যালয়, কোন বিষয়? আর ভবিষ্যতে কানাডায় স্থায়ী বাসিন্দা (PR) হতে চাইলে এখন থেকেই কোন বিষয়গুলো মাথায় রেখে এগোতে হবে?

সঠিক প্রশ্ন, সঠিক পরামর্শ

The University of Asia Pacific থেকে ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি শেষ করে এই সব প্রশ্ন নিয়েই হাসান ভাই এসেছিলেন শা এসোসিয়েটস অফিসে। তিনি দেখা করেন আমাদের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহা স্যারের সঙ্গে।

ফার্মাসির পর কোন ডিগ্রি এবং কোন দেশ একজন শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য সবচেয়ে মানানসই, সেই পরিকল্পনা একসঙ্গে বসে সাজানো হয়। যেখানে একটি পরিবারের নিরাপদ ভবিষ্যৎ জড়িত, সেখানে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয় ভেবেচিন্তে। হাসান ভাই PTE পরীক্ষায় তুলেছিলেন 71 স্কোর।

পরিবারসহ কানাডায়

সেই পরিকল্পনার ফল এখন বাস্তব। কানাডার University of Windsor-এ Master of Medical Biotechnology বিষয়ে মাস্টার্স করতে হাসান ভাই তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে পাড়ি দিয়েছেন উইন্ডসরের সুন্দর ক্যাম্পাসে। একা নয়, পুরো পরিবার নিয়ে নতুন দেশে নতুন অধ্যায় শুরু করা যে কোনো মানুষের জন্য বড় অর্জন।

অভিনন্দন, আবুল হাসান ভাই! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার, আপনার স্ত্রী ও সন্তানের কানাডার নতুন জীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা। ব্যাচেলর শেষ করে যাঁরা পরের ধাপ নিয়ে দ্বিধায় আছেন, হাসান ভাইয়ের মতো সঠিক প্রশ্নগুলো নিয়ে আজই পরামর্শ নিন।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp