Student Visa

আকন্দ মেফতাহুল জান্নাত

CanadaUniversity of Saskatchewan
আকন্দ মেফতাহুল জান্নাত

Story at a glance

Destination
Canada
Institution
University of Saskatchewan
Programme
Master's in Public Administration
Approved
15 Aug 2026
Published test score
PTE 63

ধৈর্য কাকে বলে, তা শিখতে হলে আকন্দ মেফতাহুল জান্নাতের সঙ্গে বসে লম্বা সময় নিয়ে গল্প করতে হবে। যে কোনো কাজে চাই অধ্যবসায়, সততা, নিজের ওপর আস্থা আর কনসালট্যান্টের ওপর পূর্ণ বিশ্বাস। জান্নাত ম্যাডামের যাত্রায় এর সবই ছিল।

একটি প্রতিশ্রুতি

অফিসে এলেই জান্নাত ম্যাডাম হাসিমুখে সবসময় একটি কথাই বলতেন:

যদি আমার ভাগ্যে কখনো কোন দেশে যাওয়া হয়, সেটা আপনাদেরকে দিয়েই হবে | আমি পুরো পরিবার নিয়েই যাবো |

আমরা সেই আস্থার মর্যাদা রাখতে চেয়েছি। জান্নাত ম্যাডামের সর্বশেষ পড়াশোনা ছিল BRAC University থেকে এলএলবি (LLB)। আগের পড়াশোনার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের কোর্স বাছাই করা একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ এমন পরিকল্পনাই ভিসা অফিসারের কাছে বিশ্বাসযোগ্য হয়। তাই আইনের ডিগ্রির সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।

সপরিবারে কানাডায়

PTE পরীক্ষায় 63 স্কোর নিয়েই জান্নাত ম্যাডাম কানাডার University of Saskatchewan-এ Master's in Public Administration বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন, আর যাচ্ছেন পুরো পরিবার নিয়ে, ঠিক যেমনটি তিনি চেয়েছিলেন। তাঁর সঙ্গী হচ্ছেন স্বামী মুন্তাকিম কাদির সায়েম ভাই ও তাঁদের ছোট্ট সন্তান।

অভিনন্দন, আকন্দ মেফতাহুল জান্নাত! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাকে, সায়েম ভাইকে ও আপনাদের ছোট্ট সোনামণিকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কানাডায় আপনাকে স্বাগতম। যাঁরা মনে করেন স্কোর একটু কম বলে স্বপ্ন দেখা যাবে না, জান্নাত ম্যাডামের গল্প তাঁদের জন্য অনুপ্রেরণা।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp