Tourist Visa

মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া ও শিরিন সুলতানা

Canada
মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া ও শিরিন সুলতানা

Story at a glance

Destination
Canada
Approved
24 Sept 2025

মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া ও শিরিন সুলতানা দম্পতির দুই সন্তানই কানাডায় উচ্চশিক্ষা নিচ্ছেন। সন্তানদের কাছে গিয়ে কিছুটা মধুর সময় কাটানো, এই ছিল তাঁদের চাওয়া। কিন্তু প্রথম চেষ্টায় সেই স্বপ্ন হোঁচট খায়।

প্রথম আবেদনে প্রত্যাখ্যান

অনলাইনে দেখা একটি ভিডিওর ভরসায় অন্য এক মাধ্যমে তাঁরা কানাডার ভিসার আবেদন করেছিলেন। জমা দেওয়ার পাঁচ দিনের মাথায় হাতে আসে রিফিউজাল লেটার। দুই সন্তান যেখানে পড়ছেন, সেই দেশে যেতে না পারার কষ্টটা সহজ ছিল না।

সালাহউদ্দিন সাহেব একজন প্রতিষ্ঠিত গাড়ি ব্যবসায়ী। গাড়ির গতি আর কোয়ালিটি তিনি যতটা জানেন, ভিসা আবেদনের আদ্যোপান্ত ততটা জানা থাকবে না, এটাই স্বাভাবিক। এরপর তাঁরা আসেন শা এসোসিয়েটসের সিস্টার কনসার্ন শা এলিট ট্যুরসে।

নতুন করে সাজানো ফাইল

তাঁদের ফাইলের দায়িত্ব নেন আমাদের কনসালট্যান্ট পারভেজ হোসাইন। আগের প্রত্যাখ্যানের পর ফাইলটি নতুন করে মেরামত করে আবার আবেদন করা হয়, আর এবার আসে সুখবর: দুজনেই পান কানাডার মাল্টিপল ভিজিটর ভিসা। এই খুশির পেছনের কারিগর পারভেজ।

সালাহউদ্দিন সাহেব ও শিরিন সুলতানা এখন কানাডায়, সন্তানদের সঙ্গে কাটাচ্ছেন আনন্দের সময়।

অভিনন্দন, মোহাম্মদ সালাহউদ্দিন মিয়া ও শিরিন সুলতানা! শা এসোসিয়েটস ও শা এলিট ট্যুরস পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। সন্তানদের সঙ্গে প্রতিটি দিন আনন্দে কাটুক। একবার রিফিউজাল পেয়েছেন বলে যাঁরা হতাশ, এই দম্পতির গল্প তাঁদের মনে করিয়ে দেয়: সঠিক প্রস্তুতিতে আবার শুরু করা যায়।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp