পার্থ প্রতিম মজুমদার

Story at a glance
- Destination
Canada- Institution
- Ontario Tech University
- Programme
- Master of Engineering in Software Engineering
- Approved
- 30 Sept 2025
- Published test score
- IELTS 6.5
BRAC University থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর শেষ করে পার্থ প্রতিম মজুমদার কাজ শুরু করেছিলেন আন্তর্জাতিক পর্যায়ের একটি কোম্পানিতে। জব মার্কেটে নিজের অবস্থান যাচাই করতে করতেই তিনি বুঝলেন, শুধু ব্যাচেলর বা দেশের মাস্টার্স দিয়ে বেশিদূর যাওয়া কঠিন। দরকার নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেনের একটি মূল্যবান মাস্টার্স ডিগ্রি।
পরিকল্পনার শুরু
অনলাইনে খোঁজখবর নিয়ে পার্থ বেছে নিলেন শা এসোসিয়েটসকে। আমাদের কর্পোরেট অফিসে এসে তিনি দেখা করেন জুনিয়র কনসালট্যান্ট রুসলান শাহ আদিবের সঙ্গে। পার্থের IELTS স্কোর ছিল 6.5, আর এই স্কোর দিয়েই Ontario Tech University-র মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া সম্ভব ছিল। আদিবের তত্ত্বাবধানে সেই লক্ষ্য ধরে আবেদন সাজানো হয়, আর প্রতিটি ধাপে পার্থের পাশে ছিল আমাদের টিম।
কানাডায় উচ্চশিক্ষা
পার্থ এখন কানাডায়। Ontario Tech University-তে তিনি Master of Engineering in Software Engineering প্রোগ্রামে উচ্চতর ডিগ্রি অর্জন করছেন। কম্পিউটার সায়েন্সের ভিত আর পেশাগত অভিজ্ঞতা এবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষায় নতুন মাত্রা পাবে, এই আমাদের বিশ্বাস।
অভিনন্দন, পার্থ প্রতিম মজুমদার! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা। নতুন দেশে আপনার পড়াশোনা ও ক্যারিয়ার দুটোই উজ্জ্বল হোক। যাঁরা চাকরির পাশাপাশি বিদেশে মাস্টার্সের কথা ভাবছেন, তাঁদের বলি: আপনার অভিজ্ঞতাই আপনার শক্তি, সঠিক পরিকল্পনায় সেটাই হতে পারে পরের ধাপের সিঁড়ি।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.