Tourist Visa

ইমরান চৌধুরী ও আফতাব বানু

Canada
ইমরান চৌধুরী ও আফতাব বানু

Story at a glance

Destination
Canada
Approved
18 Sept 2025

ইমরান চৌধুরী ও আফতাব বানুর একমাত্র মেয়ে আনাম আফরিন কানাডার Dalhousie University থেকে গ্র্যাজুয়েশন করেছেন। একমাত্র সন্তানের কনভোকেশনে উপস্থিত থাকবেন, মা-বাবার কাছে এর চেয়ে বড় চাওয়া আর কী হতে পারে? তার ওপর প্রায় চার বছর মেয়েকে সামনাসামনি দেখেননি তাঁরা।

প্রথম চেষ্টায় রিফিউজাল

অনলাইনে পাওয়া পরামর্শে ভরসা করে তাঁরা নিজেরাই অনলাইনে ভিসার আবেদন জমা দিয়েছিলেন। ফান্ড ছিল, ব্যবসাও ছিল, তবু ফল এল রিফিউজাল লেটার। সেই চিঠি হাতে, ভারাক্রান্ত মনে ইমরান সাহেব এলেন শা এসোসিয়েটসের অফিসে।

নতুন করে শুরু

ইমরান সাহেব দেখা করেন আমাদের সিইওর সঙ্গে, আর শুরু হয় নতুন করে ফাইল প্রসেসিং। মাত্র পনেরো দিনে রিফিউজাল পেছনে ফেলে ইমরান সাহেব ও আফতাব বানুর পাসপোর্টে লাগে কানাডার মাল্টিপল ভিজিটর ভিসা। পুরো অভিজ্ঞতার কথা ইমরান সাহেব নিজেই বলেছেন আমাদের একটি ভিডিওতে, পাশে বসে শুনেছেন তাঁর সহধর্মিণী।

মেয়ের সঙ্গে কনভোকেশনের গৌরবময় মুহূর্ত কাটাতে দুজনেই এখন কানাডার অপরূপ শহর হ্যালিফ্যাক্সে। তাঁদের এই আনন্দের সহযাত্রী হতে পেরে আমরাও দারুণ তৃপ্ত।

অভিনন্দন, ইমরান চৌধুরী ও আফতাব বানু! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাদের এবং আনাম আফরিনকে আন্তরিক শুভেচ্ছা। মেয়ের সঙ্গে প্রতিটি মুহূর্ত স্মরণীয় হয়ে থাকুক। সন্তানের কনভোকেশনে যেতে চেয়ে যাঁরা একবার রিফিউজাল পেয়েছেন, তাঁদের বলি: হাল ছাড়বেন না, সঠিক পরামর্শে নতুন করে শুরু করা যায়।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp