Student Visa

মোহনা সুলতানা

CanadaCape Breton University
মোহনা সুলতানা

Story at a glance

Destination
Canada
Institution
Cape Breton University
Programme
Master of Digital Marketing
Approved
10 Aug 2026
Published test score
IELTS 6.5

কিছু যাত্রা শুরু হয় হোঁচট খেয়ে। মোহনা সুলতানার কানাডা যাত্রাও সহজ ছিল না। আগের একটি আবেদনে বড় অঙ্কের টাকা খুইয়ে এবং ভিসা প্রত্যাখ্যাত হয়ে তিনি তখন দিশেহারা। তবু স্বপ্ন দেখা থামাননি।

নতুন করে শুরু

সেই কঠিন সময়ে মোহনা ম্যাডাম এলেন শা এসোসিয়েটস অফিসে। তাঁর পুরো ঘটনা শুনে আমরা হতবাক হয়েছিলাম, আর সেদিন থেকেই শুরু হয় নতুন করে স্বপ্ন দেখা। তাঁর ফাইলের দায়িত্ব নেন আমাদের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহা স্যার। স্টেপ বাই স্টেপ প্রতিটি কাজ মোহনা ম্যাডামকে সঙ্গে নিয়ে, তাঁকে দিয়েই সম্পন্ন করানো হয়, যাতে তিনি নিজেই প্রতিটি ধাপ বুঝে এগোতে পারেন।

মোহনা ম্যাডাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছেন এবং IELTS-এ পেয়েছেন 6.5। এই যোগ্যতার ওপর ভিত্তি করে নতুন করে সাজানো হয় তাঁর আবেদন।

কানাডার মাটিতে

অবশেষে এল সাফল্যের হাসি। কানাডার Cape Breton University-তে Master of Digital Marketing প্রোগ্রামে উচ্চশিক্ষা নিতে মোহনা ম্যাডাম এখন কানাডায় পৌঁছে গেছেন। তাঁর সঙ্গে নতুন জীবন শুরু করছেন স্বামী মো: দ্বীন ইসলাম রকি ও তাঁদের সন্তান। কানাডায় যখন যা প্রয়োজন, আমাদের কানাডা অফিসের স্টাফরা তাঁর পাশে থাকবেন।

এমন একটি কঠিন যাত্রার সঙ্গী হতে পেরে বাপন সাহা স্যার ও পুরো শা টিম আনন্দিত।

অভিনন্দন, মোহনা সুলতানা! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাকে, রকি ভাইকে ও আপনাদের সন্তানকে জানাই আন্তরিক শুভেচ্ছা; কানাডায় আপনাদের নতুন জীবন সুন্দর হোক। একবার প্রত্যাখ্যাত হয়েছেন বলে যাঁরা হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, মোহনা ম্যাডামের গল্প মনে রাখুন।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp