মো: আহাদ হাসান

Story at a glance
- Destination
Canada- Institution
- Acadia University
- Programme
- Master of Computer Science
- Approved
- 30 Jul 2026
- Published test score
- IELTS 8.0
চাকরি করতে করতে উচ্চশিক্ষার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু সবাই সেই স্বপ্নের পেছনে ছোটার সাহস করেন না। মো: আহাদ হাসান করেছেন।
লক্ষ্য স্থির, প্রস্তুতি নিখুঁত
নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) কৃতি শিক্ষার্থী আহাদ ভাই পড়াশোনা শেষে কাজ করছিলেন একটি US বেইজড সফটওয়্যার কোম্পানিতে। চাকরির পাশাপাশি তিনি ঠিক করলেন, মাস্টার্স যদি করতেই হয়, তবে কানাডায়।
সেই লক্ষ্য নিয়ে প্রথমেই তিনি IELTS-এ তুললেন চমৎকার 8.0 স্কোর। এরপর বাকি সব দায়িত্ব তিনি তুলে দিলেন আমাদের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহা স্যারের হাতে। ব্যস্ত চাকরিজীবী একজন আবেদনকারীর জন্য এমন আস্থা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন আবেদনের প্রতিটি ধাপ সামলানোর দায়িত্ব নেয় কনসালট্যান্ট টিম। বিশ্ববিদ্যালয় বাছাই থেকে শুরু করে পুরো আবেদনপ্রক্রিয়ায় বাপন স্যার ও শা টিম আহাদ ভাইয়ের পাশে ছিলেন।
এবার যাত্রার পালা
পরিশ্রম আর সঠিক পরিকল্পনার ফল মিলেছে। কানাডার Acadia University থেকে Master of Computer Science ডিগ্রি অর্জনের জন্য আহাদ ভাইয়ের এখন কানাডা যাওয়ার পালা। সফটওয়্যার ইন্ডাস্ট্রির অভিজ্ঞতার সঙ্গে কম্পিউটার সায়েন্সের মাস্টার্স তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।
আহাদ ভাইয়ের মতো মেধাবী তরুণরাই আমাদের কাজের প্রেরণা। তাঁদের আস্থাই আমাদের পথ দেখায়।
অভিনন্দন, মো: আহাদ হাসান! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার কানাডার পড়াশোনা ও ক্যারিয়ারের জন্য রইল আন্তরিক শুভকামনা। চাকরির পাশাপাশি যাঁরা বিদেশে মাস্টার্সের স্বপ্ন দেখছেন, আহাদ ভাইয়ের মতো আজই প্রস্তুতি শুরু করুন।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.