Student Visa

ফারিয়া আলম

CanadaAlgoma University
ফারিয়া আলম

Story at a glance

Destination
Canada
Institution
Algoma University
Programme
Bachelor of Arts - Community, Economic and Social Development - General
Intake
Fall 2026
Approved
05 Sept 2026
Published test score
IELTS 6.5

স্বপ্ন বড় করে দেখতে হয়, আর সেই স্বপ্নকে প্রতিদিন যত্ন নিয়ে লালন করতে হয়। স্বপ্ন নিজে থেকে দরজায় কড়া নাড়ে না; তাকে পেতে হলে চেষ্টা চালিয়ে যেতে হয়। ফারিয়া আলম ঠিক সেটাই করেছেন।

এইচএসসির পরপরই প্রস্তুতি

Matuail Hazi Abdul Latif Bhuiyan College থেকে মানবিক বিভাগে এইচএসসি শেষ করে ফারিয়া ঠিক করলেন, তিনি কানাডায় পড়বেন। পরীক্ষা শেষ হতেই সময় নষ্ট না করে IELTS দিয়ে ফেললেন, স্কোর এল 6.5।

বাবা-মায়ের সঙ্গে স্বপ্নের কথা শেয়ার করার পর এবার আসল প্রশ্ন: এই যাত্রায় সঠিক পথ দেখাবে কে? খোঁজ করতে গিয়ে ফারিয়া শা এসোসিয়েটসের সন্ধান পান। দেরি না করে তিনি আব্বু-আম্মুকে সঙ্গে নিয়ে চলে আসেন আমাদের অফিসে।

পরিকল্পনা থেকে ক্যাম্পাসে

ফারিয়ার ফাইলের দায়িত্ব নেন আমাদের কনসালট্যান্ট বাপন সাহা স্যার। ফল সেশনকে লক্ষ্য করে টাইমলাইন সাজানো হয়, আর প্রতিটি ধাপ এগোয় পরিকল্পনামতো। শেষ পর্যন্ত ফারিয়ার হাতে আসে কানাডার ভিসা।

ফারিয়া এখন কানাডার Algoma University-র সুন্দর ক্যাম্পাসে। সেখানে তিনি Community, Economic and Social Development বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (Bachelor of Arts) করছেন। মানবিক বিভাগের একজন শিক্ষার্থীর জন্য এটি নিজের আগ্রহের সঙ্গে মিল রেখে পড়াশোনার চমৎকার একটি সুযোগ।

অভিনন্দন, ফারিয়া আলম! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার কানাডার পড়াশোনা ও সামনের পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। এইচএসসি শেষ করে যাঁরা বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন, ফারিয়ার মতো আজই প্রথম পদক্ষেপ নিন।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp