ডাঃ সুমাইয়া হানিফা বারী

Story at a glance
- Destination
Canada- Institution
- McGill University
- Programme
- Master of Dental Science
- Visa class
- Study permit
- Approved
- 09 Feb 2026
- Published test score
- IELTS 8.5
নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মাস্টার অফ পাবলিক হেলথ সম্পন্ন করার পরও ডাঃ সুমাইয়া হানিফা বারীর উচ্চশিক্ষার আগ্রহ থামেনি। আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়ে তিনি এসেছিলেন শা এসোসিয়েটসের অফিসে।
অভিজ্ঞ একজন ডেন্টিস্টের প্রস্তুতি
ডাঃ সুমাইয়া কাজ করেছেন বারডেম এবং বাংলাদেশ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে। IELTS-এ তিনি অর্জন করেন চমৎকার 8.5 স্কোর। চাইলে নিজেই আবেদন করতে পারতেন, কিন্তু তিনি ভরসা রাখলেন একজন এডুকেশন ও ভিসা বিশেষজ্ঞের ওপর। একজন ডেন্টিস্ট হিসেবে তাঁর নিজের যুক্তি ছিল সহজ: দাঁতের সমস্যার জন্য চোখের ডাক্তারের কাছে গেলে তো হবে না। ঠিক তেমনি উচ্চশিক্ষার আবেদনের জন্যও দরকার সেই কাজে অভিজ্ঞ মানুষ।
সেই ভাবনা থেকেই তিনি সরাসরি কথা বলেন শা এসোসিয়েটসের সিইওর সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় তাঁর ভর্তি ও ভিসার আবেদনের প্রস্তুতি। আমাদের টিম প্রতিটি ধাপে তাঁর পাশে ছিল।
ম্যাকগিলে নতুন অধ্যায়
কানাডার McGill University এই মেধাবী শিক্ষার্থীকে বেছে নিতে দেরি করেনি। ভর্তি নিশ্চিত হয়, হাতে আসে কানাডার স্টাডি পারমিটও। মাস্টার্স অফ ডেন্টাল সায়েন্স ডিগ্রি অর্জনের লক্ষ্যে ডাঃ সুমাইয়া এখন কানাডায়।
অভিনন্দন, ডাঃ সুমাইয়া হানিফা বারী! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা, আর আপনার আরও সাফল্য কামনা করছি। যাঁরা পেশাজীবনের মাঝপথে উচ্চশিক্ষার কথা ভাবছেন, ডাঃ সুমাইয়ার গল্প বলে: সঠিক পরামর্শ নিয়ে এগোলে স্বপ্নের পথ অনেক সহজ হয়ে যায়।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.