ভাবনা মুখার্জি

Story at a glance
- Destination
Canada- Institution
- Carleton University
- Programme
- Master's in Technology Innovation Management (Data Analytics)
- Approved
- 18 Feb 2026
- Published test score
- IELTS 7.5
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইটিতে অনার্স, তারপর একের পর এক পেশাগত অভিজ্ঞতা; তবু ভাবনা মুখার্জির মনে জেঁকে বসেছিল বিদেশে উচ্চশিক্ষার ইচ্ছা। সদা হাসিখুশি, প্রাণবন্ত আর বুদ্ধিমতী এই শিক্ষার্থী সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিয়েছেন।
অভিজ্ঞতায় সমৃদ্ধ পথচলা
ভাবনার পেশাজীবনের শুরু টিচ ফর বাংলাদেশে ইন্টার্নশিপ দিয়ে। এরপর টেন মিনিট স্কুলে প্রফেশনাল ক্যারিয়ারের সূচনা, তারপর রবি টেলিকম, আর সবশেষে ইউনিলিভার। এর ফাঁকেই তিনি IELTS দেন এবং 7.5 স্কোর তোলেন। ইউনিলিভারে মাত্র তিন মাস চাকরির মধ্যেই হাতে আসে তাঁর কানাডার ভিসা।
অফিসে পা রাখলেই কফি, গ্রিন টি কিংবা জাফরান চায়ের অনুরোধ; পুরো প্রক্রিয়াজুড়ে ভাবনা হয়ে উঠেছিলেন আমাদের টিমের খুব কাছের একজন।
অটোয়াতে নতুন অধ্যায়
ভাবনা এখন কানাডার সুন্দর রাজধানী অটোয়াতে, Carleton University-তে Master's in Technology Innovation Management (Data Analytics) বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে। যাওয়ার আগে তিনি শা এসোসিয়েটসের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী, চিফ এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহা, প্রিমিয়ার কনসালট্যান্ট রুসলান শাহ আদিবসহ পুরো টিমকে ফুলেল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে যান। যাওয়ার সময় তাঁর একটাই কথা ছিল: জীবনসঙ্গী সুমিতকে খুব তাড়াতাড়ি কানাডায় দেখতে চান। ব্যস্ততার কারণে সুমিত এবার তাঁর সঙ্গে যেতে পারেননি।
অভিনন্দন, ভাবনা মুখার্জি! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা; কানাডায় আপনার নতুন জীবনের প্রতিটি দিন সুন্দর হোক। যাঁরা চাকরির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, ভাবনার গল্প মনে করিয়ে দেয়: প্রস্তুতি থাকলে সঠিক সময়টা ঠিকই আসে।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.