মো: জহির উদ্দিন

Story at a glance
- Destination
Canada- Institution
- Humber College
- Programme
- Postgraduate Diploma in Global Business Management
- Approved
- 27 Mar 2025
কানাডার ম্যাপল লিফ গাছের নিচে বসে সিলেটের চা খাওয়া, আর সেই সঙ্গে নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ আর ব্যবসা নিয়ে ভাবা। সিলেটের বিয়ানীবাজারের মো: জহির উদ্দিনের স্বপ্নটা ছিল ঠিক এমনই।
বিয়ানীবাজার থেকে কানাডার স্বপ্ন
বিয়ানীবাজার সিলেটের একটি পরিচ্ছন্ন উপজেলা। আমাদের অভিজ্ঞতায়, সেখানকার ঘরে ঘরে কেউ না কেউ বিদেশে থাকেন, আর সেখানকার মানুষ আন্তরিক, অমায়িক ও অতিথিপরায়ণ। জহির সেই শহরেরই একজন অসম্ভব ভালো মনের ছেলে।
ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ শেষ করার পর জহির বিদেশে পড়াশোনার পরিকল্পনা করেন। অনেক পরিকল্পনা মাথায় নিয়ে তিনি সোজা চলে এলেন শা এসোসিয়েটসের সিইও স্যারের কাছে। এরপর আবেদনের প্রতিটি ধাপে আমাদের টিম তাঁর পাশে ছিল।
কানাডার মাটিতে
টরন্টোর Humber College-এ Global Business Management বিষয়ে পিজিডি করতে জহির এখন পৌঁছে গেছেন কানাডার মাটিতে। মনের ইচ্ছা, আগ্রহ আর উদ্দেশ্য যদি সৎ ও সুন্দর হয়, তাহলে স্বপ্ন পূরণের পথ তৈরি হয়; জহিরের যাত্রা তারই উদাহরণ।
অভিনন্দন, জহির উদ্দিন! শা টিমের পক্ষ থেকে আপনাকে এবং বিয়ানীবাজারের সব মানুষকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। কানাডায় আপনার পড়াশোনা ও ক্যারিয়ার সফল হোক। যাঁরা ব্যবসায় শিক্ষার পর বিদেশে ক্যারিয়ার গড়তে চান, জহিরের মতো পরিকল্পনা নিয়ে এগিয়ে যান।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.