Student Visa

মো: তৌহিদুল ইসলাম

CanadaUniversity Canada West
মো: তৌহিদুল ইসলাম

Story at a glance

Destination
Canada
Institution
University Canada West
Programme
MBA (Accounting & Finance)
Approved
03 Jan 2026
Published test score
IELTS 7.0

তেজগাঁও কলেজ থেকে বিবিএস (Bachelor of Business Studies) শেষ করে মো: তৌহিদুল ইসলাম উচ্চশিক্ষার জন্য বেছে নেন কানাডাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েটের লক্ষ্য ছিল পরিষ্কার: ব্যবসায় শিক্ষায় উচ্চতর ডিগ্রি, আর তার মধ্য দিয়ে নতুন ক্যারিয়ার।

ঠান্ডা মাথায় প্রস্তুতি

ইংরেজিভাষী দেশে পড়তে যাবেন বলে তৌহিদুল আগেভাগেই IELTS দিয়ে 7.0 স্কোর তুলে রাখেন। এরপর দরকার ছিল একজন ভালো এডুকেশন কনসালট্যান্ট। নিজের ক্যারিয়ার নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাননি বলে তিনি অনেক ঠান্ডা মাথায়, ভেবেচিন্তে বেছে নেন শা এসোসিয়েটসকে।

আমাদের প্রিমিয়ার কনসালট্যান্ট রুসলান শাহ আদিব তাঁকে সঠিক পরামর্শ ও গাইডলাইন দেন এবং কানাডার University Canada West-এ MBA করার পরিকল্পনায় উৎসাহিত করেন। বিষয় নির্বাচন থেকে আবেদন পর্যন্ত প্রতিটি ধাপে তিনি তৌহিদুলের পাশে ছিলেন।

স্বপ্নের দেশে

তৌহিদুল এখন তাঁর স্বপ্নের দেশ কানাডায়। University Canada West-এ তিনি MBA করছেন, মেজর এরিয়া Accounting & Finance। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে আজ তিনি একজন আন্তর্জাতিক শিক্ষার্থী; জাতীয় থেকে আন্তর্জাতিক, এই যাত্রাই তাঁর গল্পের সবচেয়ে সুন্দর অংশ।

অভিনন্দন, মো: তৌহিদুল ইসলাম! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল আন্তরিক শুভকামনা; কানাডায় আপনার পড়াশোনা ও ক্যারিয়ার সাফল্যময় হোক। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যাঁরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তৌহিদুলের গল্প আপনাদের জন্যই।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp