Student Visa

তাজদীদ হোসাইন ভুবন

CanadaMemorial University of Newfoundland
তাজদীদ হোসাইন ভুবন

Story at a glance

Destination
Canada
Institution
Memorial University of Newfoundland
Programme
BBA
Approved
11 Nov 2025
Published test score
IELTS 7.0

এইচএসসি পাসের পর অনেক শিক্ষার্থীর প্রথম লক্ষ্য থাকে দেশের নামী বিশ্ববিদ্যালয়। কিন্তু কারও কারও লক্ষ্য শুরু থেকেই বিদেশে পড়াশোনা। তাজদীদ হোসাইন ভুবন ছিলেন দ্বিতীয় দলে, আর সেই লক্ষ্য নিয়েই নিজেকে তৈরি করেছিলেন।

প্রস্তুতির শুরু

ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর ভুবন বুঝেছিলেন, বিদেশে পড়তে গেলে ইংরেজি দক্ষতার ভালো প্রমাণ লাগবে। তাই তিনি IELTS-এর প্রস্তুতি নেন এবং 7.0 স্কোর অর্জন করেন।

বিদেশে পড়ার চিন্তা মাথায় এলে সঠিক এডুকেশন এজেন্ট বেছে নেওয়াও একটি বড় সিদ্ধান্ত। ভুবন ও তাঁর পরিবার শা এসোসিয়েটসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর ফাইলের দায়িত্ব দেন আমাদের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট বাপন সাহাকে। বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম বাছাই থেকে আবেদন আর ভিসা পর্যন্ত প্রতিটি ধাপে তিনি ভুবনের পাশে ছিলেন।

স্বপ্নের দেশে ভুবন

কানাডার Memorial University of Newfoundland (MUN)-এ বিবিএ ডিগ্রি অর্জনের জন্য ভুবন এখন তাঁর স্বপ্নের দেশে। কানাডার শিক্ষাজগতে পা রেখে তিনি শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।

অভিনন্দন, ভুবন! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার সার্বিক সাফল্য কামনা করছি; MUN-এ আপনার পড়াশোনা আর ক্যারিয়ার উজ্জ্বল হয়ে উঠুক। যাঁরা এইচএসসির পরই বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন, ভুবনের মতো সময়মতো প্রস্তুতি শুরু করুন; লক্ষ্য স্পষ্ট থাকলে পথও খুঁজে পাওয়া যায়।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp