University Admission

সিমরান ভেলেন্সিয়া গোমেজ

CanadaLaSalle College Vancouver
সিমরান ভেলেন্সিয়া গোমেজ

Story at a glance

Destination
Canada
Institution
LaSalle College Vancouver
Programme
Bachelor of Fashion Design
Approved
02 Mar 2025

ইংলিশ মিডিয়ামে পড়া অনেক শিক্ষার্থীর মতো সিমরান ভেলেন্সিয়া গোমেজেরও লক্ষ্য ছিল বিদেশে গিয়ে উচ্চশিক্ষা শেষ করা। ঢাকার British Council থেকে প্রাইভেটে এ লেভেল দেওয়ার পর সেই পরিকল্পনা নিয়েই তিনি এলেন শা এসোসিয়েটসের অফিসে।

পরিকল্পনা থেকে বাস্তবে

সিমরানের ফাইলের দায়িত্ব নেন আমাদের ভিসা কনসালটেন্ট বাপন সাহা। সিমরানের আগ্রহ আর লক্ষ্য বুঝে তাঁর পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বাপন স্যার বেশি সময় নেননি। আবেদনের প্রতিটি ধাপে সিমরান আর আমাদের টিম একসঙ্গে কাজ করেছেন।

ফ্যাশন নিয়ে সিমরানের আগ্রহ বরাবরই ছিল। তাই পড়ার বিষয় বাছাইয়ে তাঁকে খুব একটা ভাবতে হয়নি। কানাডার ভ্যানকুভারে LaSalle College Vancouver-এ তিনি বেছে নিয়েছেন ব্যাচেলর অব ফ্যাশন ডিজাইনিং কোর্স।

সামনে উজ্জ্বল সম্ভাবনা

বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক (আরএমজি) খাত বড় ভূমিকা রাখে। আমরা আশা করি, ফ্যাশন ডিজাইনে উচ্চশিক্ষা নিয়ে সিমরান একদিন বাংলাদেশের পোশাক ও ফ্যাশন খাতে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন। শা এসোসিয়েটসের হাত ধরে মেয়ের ক্যারিয়ার গড়ার পথে আস্থা রাখার জন্য সিমরানের বাবা-মাকেও আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

অভিনন্দন, সিমরান! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। ভ্যানকুভারে আপনার পড়াশোনা আর সৃজনশীল ক্যারিয়ার হোক সাফল্যে ভরা। যাঁরা এ লেভেল শেষ করে সৃজনশীল কোনো বিষয়ে বিদেশে পড়ার কথা ভাবছেন, নিজের আগ্রহকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা শুরু করুন।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp