নাহিয়ান দুর্দানা সূচি

Story at a glance
- Destination
Canada- Institution
- Memorial University of Newfoundland
- Programme
- Master of Applied Science (Safety and Risk Engineering)
- Approved
- 10 Jul 2026
- Published test score
- IELTS 8.0
নাহিয়ান দুর্দানা সূচি যখনই আমাদের অফিসে আসতেন, সঙ্গে থাকত তাঁর প্রিয় পাপ্পী। আমাদের স্টুডিওতে ইন্টারভিউ দেওয়ার সময়ও শান্ত-শিষ্ট, নম্র স্বভাবের পাপ্পীটি বসে ছিল টেবিলের ওপর। ওকে আমাদের সবার দারুণ ভালো লেগেছে।
ভালো চাকরি থেকে উচ্চশিক্ষার সিদ্ধান্ত
আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে EEE বিষয়ে ব্যাচেলর ডিগ্রি শেষ করে সূচি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করছিলেন। তবু তাঁর লক্ষ্য ছিল কানাডায় মাস্টার্স করা। সেই লক্ষ্যে তিনি নিজেকে প্রস্তুত করলেন, IELTS-এ তুললেন চমৎকার 8.0 স্কোর।
বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিতে সূচি আস্থা রাখলেন শা এসোসিয়েটসের ওপর। জীবনসঙ্গী তানভীর আহমেদকে সঙ্গে নিয়ে এসে কথা বললেন আমাদের জুনিয়র কনসালট্যান্ট রুসলান শাহ আদিবের সঙ্গে। সূচি ও তানভীর দুজনেই আমাদের কাউন্সেলিংয়ে পুরো ভরসা রেখেছিলেন, আর সেই ভরসা থেকেই তৈরি হলো তাঁর আবেদনের পরিকল্পনা।
কানাডার পথে, পাপ্পীকে সঙ্গে নিয়ে
কানাডার Memorial University of Newfoundland (MUN) সূচিকে অফার দিয়েছে Master of Applied Science (Safety and Risk Engineering) প্রোগ্রামে মাস্টার্স করার জন্য। আর সবচেয়ে মজার খবর, সূচি তাঁর প্রিয় পাপ্পীকে নিয়েই কানাডা যাচ্ছেন। পাপ্পীর যাওয়ার ব্যবস্থাও শা এসোসিয়েটস করে দিয়েছে।
অভিনন্দন, সূচি! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা, আর আমাদের ওপর আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ। নিউফাউন্ডল্যান্ডে আপনার পড়াশোনা ও নতুন জীবন আনন্দময় হোক, আপনার পাপ্পীরও।
চাকরির পাশাপাশি উচ্চশিক্ষার কথা ভাবছেন? সঠিক পরামর্শ অনেক সময় ক্যারিয়ারের গতিপথটাই বদলে দেয়।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.