শামীম হাসান সিরাজী

Story at a glance
- Destination
Canada- Institution
- University Canada West
- Programme
- MBA
- Approved
- 27 Jun 2026
- Published test score
- IELTS 8.0
কিছু মানুষ আছেন, যাঁরা চাকরিতে প্রতিষ্ঠিত হওয়ার পরেও পড়াশোনার সঙ্গে সম্পর্ক ছাড়েন না। তাঁদের বিশ্বাস, ক্যারিয়ারে ভালোভাবে এগোতে হলে শিক্ষার সঙ্গে যুক্ত থাকতেই হবে। শামীম হাসান সিরাজী তেমনই একজন মানুষ।
দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ার, অনেক দিনের স্বপ্ন
সিরাজী সাহেব সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করছেন সাত বছর ধরে। ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক মিলিয়ে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার প্রায় সতেরো বছরের। গ্র্যাজুয়েশন করেছেন AIUB থেকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এমবিএ। IELTS-এ তুলেছেন চমৎকার 8.0 স্কোর।
তাঁর অনেক দিনের স্বপ্ন ছিল কানাডায় উচ্চশিক্ষা। শেষ পর্যন্ত তিনি পরিকল্পনা করলেন কানাডা থেকে আরেকটি নর্থ আমেরিকান এমবিএ ডিগ্রি নেওয়ার। ব্যাংকে কাজ করার সুবাদে তিনি ভালো করেই জানতেন, কিছু পরিকল্পনা অভিজ্ঞ কারও হাত ধরে এগোতে হয়।
পরিকল্পনা থেকে কানাডা
সিরাজী সাহেব দেখা করলেন শা এসোসিয়েটসের জুনিয়র এডুকেশন কনসালট্যান্ট রুসলান শাহ আদিবের সঙ্গে। আদিব আমাদের সিইও স্যারের সঙ্গে বসে তাঁর জন্য একটি গোছানো পরিকল্পনা তৈরি করলেন এবং সেই পরিকল্পনা ধরে আবেদনের কাজ শুরু হলো, যাতে তাঁর দীর্ঘ দিনের স্বপ্নটি পূরণ হয়।
আজ সিরাজী সাহেব সপরিবারে কানাডায়। ভ্যাংকুভারের University Canada West-এ আরেকটি MBA করার পূর্ণ শক্তি, একাগ্রতা আর স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।
অভিনন্দন, সিরাজী সাহেব! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা। কানাডায় আপনার পড়াশোনা ও নতুন জীবন সাফল্যে ভরে উঠুক।
চাকরির অভিজ্ঞতা অনেক বছরের হলেও নতুন করে পড়াশোনা শুরু করতে দেরি হয়ে যায় না।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.