Student Visa

সাদ-বিন-আলম

CanadaUniversity of Ottawa
সাদ-বিন-আলম

Story at a glance

Destination
Canada
Institution
University of Ottawa
Programme
Nanophotonics (research)
Approved
11 May 2025

কিছু শিক্ষার্থী নতুন দেশে গিয়ে শুধু মানিয়েই নেন না, নিজের মেধায় সেখানে আলাদা জায়গা করে নেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র সাদ-বিন-আলম তেমনই একজন।

কানাডায় মেধার স্বীকৃতি

শা এসোসিয়েটসের সহযোগিতায় সাদ পড়তে গিয়েছিলেন কানাডার University of Ottawa-তে। সেখানে তাঁর মেধা, ক্লাস পারফরম্যান্স আর পরীক্ষার ফল দেখে বিশ্ববিদ্যালয় তাঁকে ফুল স্কলারশিপে পড়ার সুযোগ করে দেয়। বর্তমানে তিনি কানাডা সরকারের Ontario Graduate Scholarship স্কিমের আওতায় Nanophotonics বিষয়ে গবেষণা করছেন।

বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিযোগিতায় সাদের ছবি এখন ওয়েবসাইটের বিভিন্ন পাতায়। বিশ্ববিদ্যালয়ের স্পনসরশিপে তিনি ফিনল্যান্ডে একটি বিজ্ঞান সেমিনারে অংশ নিয়ে এসেছেন, আর যাচ্ছেন জার্মানিতেও; সব খরচই বহন করছে University of Ottawa। গবেষণার ভিন্নতার জন্য Google Scholar-এ উঠে এসেছে তাঁর নাম। কানাডার ডিফেন্স সেক্টরও তাঁর গবেষণার বিষয় পছন্দ করেছে এবং তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী।

পরিবারের প্রতি শ্রদ্ধা

এমন একজন কৃতি সন্তানের পেছনে আছে তাঁর পরিবারের অবদান। সাদের বাবা-মাকে শা এসোসিয়েটসের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও অনেক ধন্যবাদ। সঠিক সময়ে সাদের যাত্রায় পাশে থাকতে পেরে আমরা গর্বিত।

অভিনন্দন, সাদ-বিন-আলম! আপনার গবেষণা ও সামনের পথচলার জন্য শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা। যাঁরা গবেষণায় ক্যারিয়ার গড়তে চান, সাদের গল্প মনে করিয়ে দেয়, মেধা আর পরিশ্রম সঠিক পরিবেশ পেলে বিশ্বমঞ্চেও স্বীকৃতি মেলে।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp