Spouse Visa

মো: ইসমাইল হোসেইন

Canada
মো: ইসমাইল হোসেইন

Story at a glance

Destination
Canada
Visa class
Open work permit
Approved
15 Aug 2025

উচ্চশিক্ষার জন্য স্ত্রী কানাডায় চলে যাওয়ার পর মো: ইসমাইল হোসেইনের মন ভালো ছিল না। এত দূরের দেশে একা একা স্ত্রী সব সামলাতে পারবেন তো? এই ভাবনা প্রতিদিন তাঁকে তাড়া দিচ্ছিল। শেষে তিনি সিদ্ধান্ত নিলেন, আর অপেক্ষা নয়, এবার নিজেও প্রস্তুতি নেবেন।

শঙ্কার মাঝেও এগিয়ে যাওয়া

ইসমাইল তখন অনেকের মুখেই শুনছিলেন যে কানাডা এখন ওপেন ওয়ার্ক পারমিট দিচ্ছে না, আবেদন করলেই রিফিউজড হবে। তবু তিনি দমে যাননি। চলে এলেন শা এসোসিয়েটসের চট্টগ্রাম অফিসে, দেখা করলেন আমাদের রিজিওনাল ম্যানেজার মনোজিতের সঙ্গে।

মনোজিৎ ও আমাদের টিম ইসমাইলের ফাইলের দায়িত্ব নেন এবং আবেদনের প্রতিটি ধাপে তাঁকে পথ দেখান। দুশ্চিন্তা নিয়ে যিনি অফিসে এসেছিলেন, তাঁর হাতে যখন সুখবর পৌঁছাল, তিনি বাড়ি ফিরলেন হাসিমুখে।

প্রিয়জনের কাছে

ইসমাইল পেয়েছেন কানাডার ওপেন ওয়ার্ক পারমিট। এবার আর দূর থেকে চিন্তা নয়, কানাডার উইন্ডসরে স্ত্রীর পাশে থেকেই শুরু হবে তাঁদের নতুন জীবন। প্রিয় মানুষের অপেক্ষার প্রহর শেষ হলো।

অভিনন্দন, মো: ইসমাইল হোসেইন! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনাকে ও আপনার স্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা। উইন্ডসরে আপনাদের একসঙ্গে পথচলা আনন্দময় হোক। জীবনসঙ্গীর কাছে যেতে চাইলে শোনা কথার শঙ্কায় থেমে থাকবেন না, সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে যান।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp