ইরফানুল ইসলাম

Story at a glance
- Destination
Canada- Institution
- Concordia University
- Programme
- Master of Electrical and Computer Engineering
- Approved
- 31 May 2025
- Published test score
- IELTS 7.5
গ্র্যাজুয়েশন শেষ হতে না হতেই মাস্টার্সের প্রস্তুতি শুরু করেছিলেন ইরফানুল ইসলাম। নর্থ সাউথ ইউনিভার্সিটির EEE ফ্যাকাল্টির এই কৃতি ছাত্রের লক্ষ্য ছিল স্পষ্ট: কানাডায় উচ্চশিক্ষা।
প্রস্তুতির পথ
ইরফানুল IELTS পরীক্ষায় তুলেছিলেন 7.5 স্কোর। নিজের শিক্ষাকে কাজে লাগাতে তিনি যুক্ত হয়েছিলেন পারিবারিক ব্যবসায়। ভালো সিজিপিএ, চমৎকার IELTS স্কোর আর মজবুত আর্থিক প্রস্তুতি থাকা সত্ত্বেও তিনি ধরে নেননি যে ভিসা আপনা থেকেই হয়ে যাবে। তাঁর বিশ্বাস ছিল, প্রতিটি কাজের জন্য সঠিক মানুষ বা প্রতিষ্ঠান দরকার।
একজন নির্ভরযোগ্য পরামর্শকের খোঁজে অনলাইনে অনেক খোঁজাখুঁজির পর তিনি পেলেন চট্টগ্রামের শা এসোসিয়েটসকে। নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচিতদের কাছ থেকেও তিনি আমাদের কথা শুনেছিলেন।
চট্টগ্রাম অফিসের যত্নে
ইরফানুলের ফাইলটি দেখেছেন আমাদের চট্টগ্রাম অফিসের রিজিওনাল ম্যানেজার মনোজিৎ স্যার। আন্তরিকতা ও দায়িত্বের সঙ্গে তিনি আবেদনের প্রতিটি ধাপে ইরফানুলের পাশে ছিলেন এবং ভিসার কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।
ফলাফল: কানাডার Concordia University-তে Master of Electrical and Computer Engineering বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে ইরফানুল এখন যাত্রার জন্য প্রস্তুত।
অভিনন্দন, ইরফানুল ইসলাম! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার কানাডার পড়াশোনা ও সামনের পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। যাঁরা গ্র্যাজুয়েশনের পরই মাস্টার্সের স্বপ্ন দেখছেন, ইরফানুলের মতো সময়মতো প্রস্তুতি শুরু করুন।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.