Student Visa

ফাতেমা আমিন মৌরি

CanadaUniversity Canada West
ফাতেমা আমিন মৌরি

Story at a glance

Destination
Canada
Institution
University Canada West
Programme
MBA
Approved
30 Oct 2025
Published test score
IELTS 6.5

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কি কানাডায় MBA করা যাবে? খানিকটা টেনশন নিয়েই ফাতেমা আমিন মৌরি এসেছিলেন শা এসোসিয়েটস অফিসে। আজ তিনি সপরিবারে কানাডায়, আর তাঁর গল্পই সেই প্রশ্নের উত্তর।

স্বপ্ন একটি নর্থ আমেরিকান MBA

ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স শেষ করে মৌরি IELTS-এ 6.5 স্কোর তুলে নেন। তাঁর খুব ইচ্ছা ছিল একটি MBA করার, কারণ ক্যারিয়ারে একটি নর্থ আমেরিকান ডিগ্রি যেকোনো পেশাজীবীর জন্য বড় সুযোগ খুলে দেয়।

একদিন তিনি সপরিবারে এসে দেখা করলেন আমাদের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী ও প্রিমিয়ার কনসালট্যান্ট রুসলান শাহ আদিবের সঙ্গে। এরপর আদিব মৌরির ফাইলের দায়িত্ব নেন এবং পুরো সময় সিইওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আবেদনটি এগিয়ে নেন।

কানাডা ডাকছে

তারপর এল সেই সকাল। আদিব ফোন করে মৌরিকে জানালেন সুখবর: কানাডা তাঁকে ডাকছে, আর অফিসে আসার সময় যেন পুরো টিমের জন্য দুপুরের খাবার নিয়ে আসেন। ফোনের ওপাশে মৌরির খুশির কান্নার শব্দ ছুঁয়ে গিয়েছিল আমাদের পুরো টিমের হৃদয়।

কানাডার University Canada West (UCW)-এ MBA করতে মৌরি এখন সপরিবারে কানাডার অনিন্দ্যসুন্দর ভ্যাংকুভারে।

অভিনন্দন, মৌরি! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে আপনার ও আপনার পরিবারের জন্য রইল আন্তরিক শুভকামনা; ভ্যাংকুভারে আপনার MBA যাত্রা সাফল্যে ভরে উঠুক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাঁরা বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন, মৌরির গল্প মনে রাখুন: যোগ্যতা আর সঠিক প্রস্তুতি থাকলে আপনিও পারবেন।

Individual outcomes do not guarantee future admissions or visa approvals.

Live Chat on WhatsApp