আবুল হাসান ওহী

Story at a glance
- Destination
Canada- Institution
- Concordia University
- Programme
- Bachelor's in International Business
- Approved
- 10 Jul 2025
- Published test score
- IELTS 6.5
ধোঁয়া ওঠা এক কাপ চা আর বন্ধুদের সঙ্গে আড্ডা, বাঙালির এই চিরচেনা মুহূর্তে কত গল্পই না জন্ম নেয়! জীবনের লক্ষ্য নিয়ে সেই আলাপ একসময় গিয়ে দাঁড়ায় নতুন কোনো গন্তব্যে। সিলেটের ছেলে আবুল হাসান ওহীর কানাডা যাত্রার গল্পও যেন তেমনই।
প্রস্তুতির ধাপগুলো
সরকারি মদন মোহন কলেজ থেকে এইচএসসি শেষ করে ওহী সময়মতো IELTS দিয়ে নেন এবং স্কোর তোলেন 6.5। কানাডায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এরপর তিনি আসেন শা এসোসিয়েটসে।
বাকি কাজের দায়িত্ব নেন আমাদের কর্পোরেট অফিসের জুনিয়র কনসালট্যান্ট রুসলান শাহ আদিব স্যার। বিশ্ববিদ্যালয়ে আবেদন থেকে শুরু করে স্টুডেন্ট ভিসা পর্যন্ত প্রতিটি ধাপে তিনি ওহীর পাশে ছিলেন, আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন যত্নের সঙ্গে।
কনকর্ডিয়ায় নতুন অধ্যায়
ওহী পেয়েছেন কানাডার স্টুডেন্ট ভিসা। কুইবেকের Concordia University-তে International Business বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জনের পথে এখন তাঁর নতুন যাত্রা। সিলেটের চায়ের আড্ডা থেকে কানাডার ক্যাম্পাস, এই পথচলায় ওহীর ক্যারিয়ার পার্টনার হতে পেরে শা এসোসিয়েটস আনন্দিত।
অভিনন্দন, ওহী! শা এসোসিয়েটস পরিবারের পক্ষ থেকে কনকর্ডিয়ায় আপনার পড়াশোনা ও সামনের দিনগুলোর জন্য রইল আন্তরিক শুভকামনা। বন্ধুদের আড্ডায় যাঁদের মনেও বিদেশে পড়ার স্বপ্ন জাগে, সেই স্বপ্নকে পরিকল্পনায় রূপ দিন আজই।
Individual outcomes do not guarantee future admissions or visa approvals.